Terms & Conditions

Advance Payment Requirement

  • সমস্ত প্রজেক্ট/ক্যাম্পেইনের জন্য অ্যাড ব্যয় ও সার্ভিস চার্জ অগ্রিম পরিশোধযোগ্য।
  • ক্যাম্পেইন শুরু হবার আগে কমপক্ষে 100% অ্যাড বাজেট70% সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

Accepted Payment Methods

  • ব্যাংক ট্রান্সফার, বিকাশ, নগদ, রকেট।
  • সকল পেমেন্ট ক্লিয়ার হবার পর সার্ভিস কার্যকর হবে।
  • যে কোনো প্রকার লেনদেন সাপোর্ট গ্রুপের মাধ্যমে করবেন। সেলস এক্সপার্টের কোনো টিম মেম্বারের ইনবক্সে ব্যক্তিগত লেনদেন থেকে বিরত থাকুন। 

Refund Policy

  • যেসব সার্ভিস ইতিমধ্যে কার্যকর হয়েছে, সেগুলোর সার্ভিস চার্জে কোনো প্রকার রিফান্ড প্রযোজ্য নয়।
  • যদি কোনো কারণে ক্যাম্পেইন সম্পূর্ণ না হয়, তবে ক্লায়েন্টের অনুরোধে অ্যাড বাজেট রিফান্ডযোগ্য (২০% সার্ভিস চার্জ বাদে)।
  • রিফান্ড রিকোয়েস্ট করা হলে, ২ কর্ম দিবসের মাঝে রিফান্ড পাবেন।

Daily Spending Authorization

  • ক্লায়েন্ট সম্মত হচ্ছেন যে নির্ধারিত বাজেট অনুযায়ী প্রতিদিন বিজ্ঞাপন ব্যয় হবে।
  • যদি ব্যয়ের পরিমাণ অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পায় (platform fluctuation এর কারণে), এজেন্সি দায়ী থাকবে না।

Late Payment

  • নির্ধারিত সময়ের মধ্যে সার্ভিস চার্জ/অ্যাড ব্যয় প্রদান না করলে সার্ভিস সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।
  • স্থগিতের জন্য কোনো অ্যাড পারফর্মেন্স/রেজাল্ট নষ্ট হলে সেই জন্য এজেন্সি দায়ী থাকবে না।

Liability Disclaimer

  • ফেসবুক/টিকটক/গুগল অ্যাডস নীতিমালার কারণে যদি অ্যাকাউন্ট সাসপেন্ড/ব্লক হয়, এজেন্সি কোনো দায় বহন করবে না।
  • ক্লায়েন্টের অ্যাকাউন্টের সমস্ত কন্টেন্ট, ব্র্যান্ড ও কমপ্লায়েন্স-এর দায়িত্ব ক্লায়েন্টের।

Contract Termination

  • যেকোনো পক্ষ পূর্ব নোটিশ (৩ দিন আগে) দিয়ে সার্ভিস বাতিল করতে পারে।
  • বাতিলের পরে অবশিষ্ট বাজেট (যদি থাকে) রিফান্ডযোগ্য থাকবে, তবে সার্ভিস চার্জ নয়।

Data Usage & Privacy

  • ক্লায়েন্টের ব্যবসায়িক তথ্য, ক্যাম্পেইন রেজাল্ট ও ক্রিয়েটিভ ডেটা গোপন রাখা হবে।
  • এজেন্সি কোনোভাবেই তথ্য তৃতীয়পক্ষের কাছে বিক্রি/শেয়ার করবে না।